ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

 তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে সরকারের অবস্থান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যেই তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই প্রেক্ষাপটে তার দেশে ফেরায় সরকারের কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর হলেও সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবন্ধকতা নেই। তিনি দেশে ফিরতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় একদিনের মধ্যেই ওয়ান টাইম ট্রাভেল পাস ইস্যু করতে প্রস্তুত।

অন্য দেশের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি হতে পারে কি না—এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, লন্ডনে তারেক রহমান কোন আইনি বা রাজনৈতিক অবস্থানে আছেন, তা সরকার জানে না। তবে একজন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরতে অন্য কোনো দেশ কীভাবে বাধা দেবে, সেটাই অস্বাভাবিক।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই। তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশবাসীর দোয়া চেয়েছেন।

সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে প্রেস সচিব আরও বলেন, তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি দেশের একটি বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার নিজের।

এদিকে, একটি ফেসবুক পোস্টে তারেক রহমান জানিয়েছেন, এই মুহূর্তে দেশে ফেরা সম্পর্কে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ সীমিত। পরিস্থিতি ‘সংবেদনশীল’ উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলে তিনি দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
৭২ বার পড়া হয়েছে