ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

 তারেক রহমানের শুক্র ও শনিবারের কর্মসূচি কী থাকছে?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন বলে জানা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি ৩০০ ফিট সড়ক হয়ে সংবর্ধনার মধ্য দিয়ে এভারকেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তিনি তাঁর মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর গুলশানের নিজ বাসভবনে ফিরবেন তারেক রহমান।

ঢাকায় আসার পরের দুই দিন—শুক্র ও শনিবার—ব্যস্ত কর্মসূচিতে সময় কাটাবেন তিনি।
শুক্রবার জুমার নামাজ আদায়ের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

শনিবার তারেক রহমান নির্বাচন ভবনে গিয়ে ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করার কার্যক্রমে অংশ নেবেন। একই দিনে তিনি জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে দেখা করতে পঙ্গু হাসপাতালে যাবেন। পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করার কথাও রয়েছে তার কর্মসূচিতে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
৮১ বার পড়া হয়েছে