ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ তাহেরের, রিজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের দাবি Logo ঈদুল ফিতর উপলক্ষে ছুটি বাড়ল, টানা সাতদিন বন্ধ থাকবে অফিস Logo ভোরে ইসরায়েল লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ Logo আদাবর-শ্যামলী এলাকায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ আটক ৬ Logo ১০ জনের নিউক্যাসলের কাছে হেরে ক্যারিকের অপরাজিত ধারার অবসান ইউনাইটেডের Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনায় দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরলেন বিশেষ ফ্লাইটে Logo মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব: ৬ দিনে ঢাকা থেকে ২১০টি ফ্লাইট বাতিল Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রার্থীদের প্রচারণা শেষ, ভোটের প্রস্তুতি চূড়ান্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শেষ হয়েছে। সময়সীমা শেষ হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকরা গণসংযোগ চালিয়ে যান। অনেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালান, আবার কেউ কেউ ভোরেই ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে নামেন।
প্রার্থীরা নিজ নিজ এলাকায় ঘুরে ভোটারদের কাছে বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সমর্থন চান। তাদের মতে, শেষ সময়ের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সুষ্ঠু ভোটগ্রহণ হলে জয়ী হওয়ার আশাও প্রকাশ করেন সবাই। একই সঙ্গে কিছু এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনাও ঘটেছে। তবে ভোটারদের প্রত্যাশা—শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হোক।
নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, ইতোমধ্যে দেশের ৪৯টি জেলায় ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এবং বাকি জেলাগুলোতেও রোববারের মধ্যে পৌঁছে যাবে।
জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ফলে ওই আসন বাদ দিয়ে দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২২০ জন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে—২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। আর সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে—৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।
এই নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২৯১ জন প্রার্থী দিয়েছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৬:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে