ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের হার ও শপথসূচি জানাল নির্বাচন কমিশন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পেয়েছে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট এবং জামায়াতে ইসলামী অর্জন করেছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট—এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৫ ফেব্রুয়ারি) সংস্থাটির জনসংযোগ শাখা থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
ইতোমধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসন লাভ করে সরকার গঠনের পথে রয়েছে। অন্যদিকে ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। দলগতভাবে তৃতীয় অবস্থানে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট। পাশাপাশি সাতটি আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থীরা মোট ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট পেয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ২৫৭ জন প্রার্থী অংশ নিয়ে অর্জন করেছে ২ দশমিক ৭০ শতাংশ ভোট। গণঅধিকার পরিষদ পেয়েছে ০ দশমিক ৩৩ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছে ০ দশমিক ৮৯ শতাংশ ভোট।
আগামী মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন শপথ পড়াবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পরদিন শুক্রবার রাতে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
৩৮ বার পড়া হয়েছে