ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত Logo  নেতানিয়াহুর মৃত্যু বা আহত হওয়া নিয়ে জল্পনা বাড়ছে, নেপথ্যে কয়েকটি কারণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে একসঙ্গে ভোট, পাবনা-১ ও ২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট হবে নির্ধারিত তারিখ অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি। এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি বলেন, আজ রাতের মধ্যরাত থেকেই ব্যালট পেপার মুদ্রণের কাজ শুরু হবে।
প্রেস সচিব আরও জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটারের সংখ্যা ১২ কোটির বেশি। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। সারাদেশে এবারের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে ৪২ হাজার ৭৭৯টি এবং মোট বুথের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি।
নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, প্রতিটি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কমপক্ষে ১৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এই সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ১৯ জন করা হবে।
শফিকুল আলম জানান, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচনের পুরো সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। যেখানে বিদ্যুৎ সংকট দেখা দেবে, সেখানে বিকল্প পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
৬১ বার পড়া হয়েছে