ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দিন-তারিখ ঠিক করে সংস্কার করা যায় না: খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দিন-তারিখ ঠিক করে সংস্কার করা যায় না: খন্দকার মোশাররফ।

সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দিন-তারিখ ঠিক করে সংস্কার করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. মোশাররফ হোসেন।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. মোশাররফ বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে, যাতে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনা করতে পারে।

তিনি বলেন, ‘সংস্কার তো চলমান প্রক্রিয়া। আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি। সেগুলো বিবেচনা করে দ্রুত চূড়ান্ত করা হোক। দিন-তারিখ ঠিক করে তো সংস্কার করা যায় না। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সেটি নয়। সংস্কারের স্থায়ী সমাধানের জন্য অতিদ্রুত নির্বাচনের আয়োজন করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

তিনি আরও বলেন, গণ-আন্দোলনের ফসল এই অন্তর্বর্তী সরকার। এই সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারে না। সম্মান নিয়ে তাদেরকে ফিরতে হলে জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমান একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। এটি দেশ-বিদেশে অনেকের পছন্দ হয়নি। এরপর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। এমনকি হত্যার পর তার লাশ পাহাড়ে লুকিয়ে রেখেছিল হত্যাকারীরা। তার প্রতি কী পরিমাণ ভালোবাসা ছিল সেনাবাহিনীর যে লাশ খুঁজে তারা ঢাকায় এনেছিল। তার জানাজায় কী পরিমাণ লোক হয়েছিল সেটা সবার জানা।

জিয়াউর রহমান একজন সৎ ব্যক্তি ছিলেন জানিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তিনি কোনোদিন দুর্নীতি করেননি। এ সময় তিনি জিয়ার জীবনী, শাসন ব্যবস্থা এবং কর্মকাণ্ড তুলে ধরেন।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৬:০২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১৬২ বার পড়া হয়েছে