ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দীপু মনির প্রশ্ন— চিকিৎসা চাইলে কি মরতে হবে?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ঝুট ব্যবসায়ী মনির হত্যার মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।

শুনানির সময় দীপু মনি জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ, কিন্তু কারাগারে পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। আদালতের উদ্দেশে তিনি বলেন, “মাননীয় বিচারক, সম্প্রতি আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ হুমায়ুনকে হাসপাতালে নিলেও শেষ পর্যন্ত তিনি মারা গেছেন। আমি চাই না এমন পরিণতি হোক। আমার ব্রেন পরীক্ষার দরকার, আমার চিকিৎসা প্রয়োজন। আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”

রাষ্ট্রপক্ষ ১০ দিনের রিমান্ড চাইলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
২২৬ বার পড়া হয়েছে