ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বপ্নের মঞ্চে বাংলাদেশের মেয়েরা, চীনের বিপক্ষে লড়াইয়ে ইতিবাচক বার্তা Logo ইরানে যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭: রেড ক্রিসেন্ট Logo আদালতে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: নাহিদ ইসলামের মন্তব্য Logo ইরান পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান পরিষ্কার করার আহ্বান রাহুল গান্ধির Logo জনমুখী খাতে নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চায় ভারত Logo ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ পরিকল্পনায় প্রধানমন্ত্রীর সহায়তা চাইল দুই সিটি করপোরেশন Logo ইরানের গেরাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প আঘাত Logo সীতাকুণ্ড ইকোপার্কে ছুরিকাঘাতে জখম শিশুর মৃত্যু Logo দুদকের শীর্ষ তিন কর্মকর্তা একযোগে সরে দাঁড়ালেন Logo পথে পথে চাঁদার বোঝা, হাটের ৩৭ টাকার বেগুন ঢাকায় ১০০

দুর্নীতির ধাক্কা কাটিয়ে জ্বালানি খাত এখনও স্থিতিশীল: উপদেষ্টা ফাওজুল কবির খান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আগের সরকারের দুর্নীতি ও লুটপাটের প্রভাব কাটিয়ে জ্বালানি খাত পুরোপুরি ঘুরে দাঁড়াতে না পারলেও এখনো স্থিতিশীল অবস্থায় রয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ ভবনের বিজয় হলে জ্বালানি বিভাগের পাঁচটি অ্যাপ উদ্বোধনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরে এ খাতে উল্লেখযোগ্য দৃশ্যমান অগ্রগতি না হওয়ার বিষয়টি স্বীকার করে উপদেষ্টা বলেন, জ্বালানি খাতকে পুনরুজ্জীবিত করতে সময় ও বিনিয়োগ—দুইয়েরই প্রয়োজন, যা তিনি পাননি। তবে নির্বাচিত রাজনৈতিক সরকার নতুন বিনিয়োগের মাধ্যমে খাতটিকে নতুনভাবে সাজাতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকার ভর্তুকিনির্ভর কোনো প্রকল্প হাতে নেয়নি এবং আদানি চুক্তির বিষয়টি নির্বাচিত সরকারের মাধ্যমেই সমাধান হবে বলে তিনি মনে করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
২৭ বার পড়া হয়েছে