ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আইএমএফ পরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাজধানীর সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, সাক্ষাতে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, উন্নয়ন কার্যক্রম এবং আগাম পরিকল্পনা নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।

এছাড়া আইএমএফের সঙ্গে চলমান ঋণ কর্মসূচি, কিস্তি পরিশোধ এবং সংশ্লিষ্ট শর্তাবলী নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৪৩ বার পড়া হয়েছে