ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo স্বাস্থ্যমন্ত্রী বললেন, রাজশাহী মেডিকেলের পরিচালককে ফাঁসির দাবিতে দাঁড়ানো উচিত Logo নাফ নদী থেকে ১৩ জেলে আটক করেছে আরাকান আর্মি Logo যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্কবার্তা ঢাকায় মার্কিন দূতাবাসের Logo ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত Logo পুলিশের পোশাকে পরিবর্তনের ভাবনা, ঐতিহ্যবাহী ইউনিফর্মে ফেরার ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর Logo নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান Logo স্বাধীনতার ইতিহাস স্মরণ রেখে এগিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo একাত্তরের ইতিহাস আলাদা থাকবে, স্বাধীনতার ঘোষণায় জিয়ার ভূমিকার কথা স্মরণ: স্বরাষ্ট্রমন্ত্রী Logo স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo আজ শুরু হচ্ছে পিএসএলের ১১তম আসর, উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি দুই শক্তিশালী দল

দেবিদ্বারে ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক এমপি মুন্সী ও প্রার্থী জসিমের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী এবং ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাইসুল ইসলাম আখন্দ নামের এক ভুক্তভোগী বাদী হয়ে এজাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান।
এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে দেবিদ্বার উপজেলার বাকসার বাজারে দেওয়া এক বক্তব্যে মুন্সী ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিএনপি তাকে দলের সব পদ থেকে বহিষ্কার করে। উল্লেখ্য, ঋণখেলাপির অভিযোগে কুমিল্লা-৪ আসনে তার মনোনয়ন আগেই বাতিল হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
৩৪ বার পড়া হয়েছে