ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দেবিদ্বার থানার দুর্নীতি ও দালালচক্র নিয়ে এমপি হাসনাতের কড়া সমালোচনা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেবিদ্বার থানা-র অভ্যন্তরীণ অনিয়ম, দালাল সিন্ডিকেট এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি থানার একাধিক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। সভায় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এসময় এমপি হাসনাত বলেন, ওসি ব্যক্তিগতভাবে আন্তরিক হলেও থানার কয়েকজন কর্মকর্তা দায়িত্ব পালনে স্বচ্ছ নন। তিনি সেকেন্ড অফিসার মতিনকে ‘পুরোপুরি দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেন এবং অভিযোগ করেন যে, অর্থ ছাড়া তিনি কোনো কাজ করেন না। একইভাবে এসআই ভবতোষের বিরুদ্ধেও টাকা ছাড়া নড়াচড়া না করার অভিযোগ তোলেন তিনি।
তিনি আরও দাবি করেন, পুলিশ কোনো অভিযানে যাওয়ার আগেই অভিযুক্তদের ফোনে সতর্ক করা হয়, যা কার্যত ‘চোর-পুলিশ খেলা’র মতো পরিস্থিতি তৈরি করছে।
থানায় দালালদের প্রভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ। ওসিকে উদ্দেশ করে তিনি বলেন, থানা যেন দালালদের নিয়ন্ত্রণে না থাকে। বিশেষ করে ‘হেলাল’ নামে একজনকে আর থানায় প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেন তিনি এবং বলেন, এখন থেকে থানা পরিচালনার দায়িত্ব ওসি ও তার কর্মকর্তাদেরই নিতে হবে।
সাধারণ মানুষ থানায় যাওয়ার আগে দালালচক্রের কবলে পড়ে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, এসব দালাল নিজেদের ‘অচাকরিজীবী পুলিশ’ হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে।
সভায় গোমতী নদী থেকে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও কথা বলেন এমপি হাসনাত। তিনি অভিযোগ করেন, থানা পুলিশকে ‘ম্যানেজ’ করেই মাটি লুটপাট চলছে। অভিযানে যাওয়ার আগেই সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়। ফলে এক-দুই লাখ টাকার জরিমানাকে তারা ব্যবসার অংশ হিসেবে ধরে নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
৩৭ বার পড়া হয়েছে