ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

দেশজুড়ে তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা, শেষ দিকে বাড়বে শীতের অনুভূতি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ শুক্রবার (২১ নভেম্বর) দেশের বেশিরভাগ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই ধারা শনিবার (২২ নভেম্বর) পর্যন্ত বজায় থাকতে পারে। মাসের শেষ ভাগে শীতের আমেজ আরও স্পষ্টভাবে অনুভূত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে সংস্থাটি।

এক পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবারের মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই লঘুচাপটি শক্তি বাড়াতে পারে, তবে বাংলাদেশে এর তেমন কোনো প্রভাব পড়বে না বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকলেও সারাদেশের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। ভোরের দিকে দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা দেখা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, চট্টগ্রামের আমবাগান এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
৯৭ বার পড়া হয়েছে