ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সংঘাতজনিত পরিস্থিতিতে প্রবাসীদের জন্য ভিসার মেয়াদ বাড়াল কুয়েত Logo রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তুতি, সেনাবাহিনীর তিন ঊর্ধ্বতন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত Logo যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ সংকট, পাঁচ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল Logo কর্মচারীর হামলায় ইবি সমাজকল্যাণ বিভাগের শিক্ষিকার মৃত্যু Logo নাসিরনগরে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ, আহত প্রায় ৩০ Logo শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজবাড়ী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ বহিষ্কার Logo চিকিৎসাসেবা ঘরে ঘরে পৌঁছাতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo হাঁটুর গুরুতর চোটে বিশ্বকাপ মিস, মৌসুম থেকেও ছিটকে গেলেন ব্রাজিলের রদ্রিগো Logo রংপুরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ Logo প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নতুন দায়িত্ব বণ্টন, দুই মন্ত্রণালয়ে যুক্ত নজরুল–রিজভী

দেশের শান্তি কামনায় ভোট দিলেন সংগীতশিল্পী জেমস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তুমুল আগ্রহ ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজধানীসহ দেশের নানা স্থানে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন শোবিজ অঙ্গনের অনেক পরিচিত মুখ। ভোট দেয়ার অভিজ্ঞতা ও মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করতেও দেখা গেছে তাদের।

জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকার বারিধারা স্কলার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন। এই কেন্দ্রটি ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত।

ভোটকেন্দ্রে প্রবেশের পর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন জেমস। সাধারণ ভোটার থেকে শুরু করে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারাও তার সঙ্গে সেলফি তুলতে আগ্রহ দেখান, যা তিনি হাসিমুখে পূরণ করেন।

ভোট দেয়ার পর গণমাধ্যমে প্রতিক্রিয়ায় জেমস বলেন, দেশের গণতান্ত্রিক ধারা যেন সুন্দরভাবে এগিয়ে যায়—এটাই তার প্রত্যাশা। সামনে যে সরকারই দায়িত্ব নিক, এই প্রক্রিয়া অব্যাহত থাকুক এবং দেশ ও মানুষের জীবনে শান্তি ফিরে আসুক বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়েও সন্তোষ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তিনি জানান, পুরো প্রক্রিয়াটি ছিল সহজ ও ঝামেলামুক্ত—কেন্দ্রে এসে ব্যালট গ্রহণ করে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পেরেছেন। এ জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, যা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। সাধারণ ভোটারের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে