ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং দেশের অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশ—তাদের বাদ দিয়ে উন্নয়ন পরিকল্পনা কখনোই সম্পূর্ণ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ‘প্রসপারিং টুগেদার, অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ’ শীর্ষক এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সফল প্রতিবন্ধী ব্যক্তিরা নিজেদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময়কালে জায়মা রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হলে তাদের বাস্তব সমস্যাগুলো বোঝা এবং সমাধান করা সহজ হবে। তিনি প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার জন্য ইউনিভার্সাল ডিজাইন বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এ ধরনের অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
৬৭ বার পড়া হয়েছে