ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

দ্বিপাক্ষিক সব চুক্তির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে— আশা ভারতের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দ্বিপাক্ষিক সব চুক্তির প্রতি বাংলাদেশ সম্মান দেখাবে— আশা ভারতের।

ভারতের সঙ্গে হওয়া দ্বিপাক্ষিক চুক্তিগুলোর প্রতি বাংলাদেশের যথাযথ শ্রদ্ধাবোধ থাকবে, এমনটা আশা দেশটির। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

এদিকে, চলতি মাসের মাঝামাঝি নয়াদিল্লিতে বিএসএফ-বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ প্রসঙ্গে প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি পারস্পরিক সবগুলো চুক্তি প্রতি বাংলাদেশের শ্রদ্ধা থাকবে। কারণ, এগুলো দুই দেশের মধ্যকার সম্পর্কের ভিত্তি। প্রকৃতপক্ষে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তি তৈরি করে এমন সবগুলো চুক্তির প্রতিই সম্মান রাখা হবে বলে আশা করি।

সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সীমান্ত ইস্যুতে ভারতের সঙ্গে কিছু চুক্তি অসম। এ নিয়ে জানতে চাইলে রণধীর জয়সওয়াল বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ডিজি পর্যায়ের আসন্ন বৈঠকে সীমান্ত-সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনা করার প্রস্তাব করা হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের সামরিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর সম্পর্কেও প্রশ্ন করা হয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ মুখপাত্র বলেন, আমরা আশেপাশের সবগুলো বিষয়ে আমরা সর্বদা কড়া নজর রাখি এবং যথাযথ ব্যবস্থা নিই।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে