ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নিরাপত্তা বিতর্কে বাংলাদেশের জায়গায় টি-২০ বিশ্বকাপে স্কটল্যান্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত ২১ জানুয়ারি পূর্ণ সদস্য দেশগুলোর বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক আয়োজন করে। ওই বৈঠকে ভারতের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নিরাপত্তাজনিত আপত্তির বিষয়টি ভোটে তোলা হয়। ভোটের ফলাফল যায় বাংলাদেশের বিপক্ষে, যদিও পুরো প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
বৈঠকের দিনই আইসিসি বাংলাদেশকে জানায়—বিশ্বকাপে খেলতে হলে ভারতেই যেতে হবে, অন্যথায় বিকল্প দল নেওয়া হবে। পাশাপাশি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। তবে বাংলাদেশ তাদের অবস্থান থেকে সরে আসেনি।
এই সময়ের মধ্যে সরকার ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসে। সেখানে ভারতের মাটিতে খেলতে গেলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এবং সরকারের অনাগ্রহের কারণ তুলে ধরে বিভিন্ন সংস্থার গোপনীয় তথ্য ক্রিকেটারদের সামনে উপস্থাপন করা হয়। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, ক্রিকেটাররা বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশা করেছিল, পরিস্থিতি বিবেচনায় আইসিসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেবে। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার দুই দিন পর আইসিসি জানায়, বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আইসিসি র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ডকে নির্বাচনের ক্ষেত্রে তাদের বর্তমান র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি আগের আসরগুলোর পারফরম্যান্সকেও বিবেচনায় নেওয়া হয়েছে।
গ্রুপ ‘সি’-তে খেলবে স্কটল্যান্ড। ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। একই মাঠে ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৭৬ বার পড়া হয়েছে