ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশকে এমন একটি রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন ডা. জুবাইদা রহমান, যেখানে প্রতিটি নারী নিজেকে নিরাপদ মনে করবেন।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হলো অদম্য মনোবল। তার মতে, খালেদা জিয়ার নারীত্বের শক্তি ছিল দৃঢ়তা আর নেতৃত্বের মূল ভিত্তি ছিল সাহস।
নারী দিবসের প্রেক্ষাপটে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের মূল্যবোধকে ধারণ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, নারীর অগ্রগতি মানেই জাতির অগ্রগতি।
তিনি আরও বলেন, বাংলাদেশের নারী ও কন্যাশিশুরা যেন নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ পায়— সে লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্বই আগামী দিনের পথকে আরও সমৃদ্ধ করবে।
এ সময় তিনি সমতা, মর্যাদা এবং ন্যায়ভিত্তিক একটি সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
৫২ বার পড়া হয়েছে