ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

নির্বাচনী প্রচারণায় আজ রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সফরের শুরুতে তিনি বিকেল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

দলীয় সূত্র জানিয়েছে, এই সফর ও জনসভাকে ঘিরে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি জনসভায় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং কার্যক্রম চলছে।

জেলা বিএনপির আহ্বায়ক এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম জানান, দলের চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে রংপুরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উদ্দীপনা ও আগ্রহ।

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর সফরের সিদ্ধান্তে তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৩৮ বার পড়া হয়েছে