ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা Logo জ্বালানি সংকট মোকাবিলায় মন্ত্রী পর্যায়ের কমিটি গঠন, প্রধান অর্থমন্ত্রী Logo স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান Logo বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার Logo অ্যাশেজে আর থাকছে না গোলাপি বলের দিবারাত্রির টেস্ট Logo ফেসবুকে চুরির ভিডিও ভাইরাল, লক্ষ্মীপুরে কৃষকদল নেতা সাহাব উদ্দিন বহিষ্কার

নির্বাচনী ফল প্রকাশের পদ্ধতি নিয়ে আপত্তি জানাল জামায়াত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানানো হয়।

পোস্টে দেশবাসীর উদ্দেশে বলা হয়, সারাদিন শান্তিপূর্ণ ও ইতিবাচক পরিবেশে বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করায় তারা কৃতজ্ঞ। তবে ফলাফল ঘোষণার পুরো প্রক্রিয়া নিয়ে দলটি সন্তুষ্ট নয় বলে উল্লেখ করা হয়। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের প্রার্থীদের অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজয়, বেসরকারি ফল ঘোষণায় একাধিক অসঙ্গতি, ভোটার উপস্থিতির হার প্রকাশে নির্বাচন কমিশনের অনাগ্রহ এবং প্রশাসনের একটি অংশের পক্ষপাতমূলক ভূমিকার ইঙ্গিত ফলাফল প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এছাড়া ১১ দলীয় জোটের নেতাকর্মীদেরকে পরবর্তী আনুষ্ঠানিক কর্মসূচির জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হয়। পোস্টে আরও বলা হয়, মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ন্যায়বিচারের সংগ্রাম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
২২ বার পড়া হয়েছে