ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

নির্বাচনী মাঠ সমান নয় বলছে এনসিপি: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক পরিবেশ আগের মতোই অর্থ ও পেশিশক্তিনির্ভর হয়ে উঠছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার ভাষ্যে, সমঝোতাভিত্তিক ও সাজানো নির্বাচনের একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, দুই দিন ধরে ১ হাজার ৪৮৪ জনকে সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই সাক্ষাৎকার শেষে সৎ ও যোগ্য প্রার্থীদের একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার দাবি, দেশবাসী তাদের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে।

নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ-সুবিধা না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এবার নির্বাচন ঘিরে আগের মতো অর্থ ও ক্ষমতাশালী চক্রের প্রভাবই বেশি দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত, কিন্তু তা দেখা যাচ্ছে না।

এ সময় জোটবদ্ধ হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি এককভাবেই ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও জানান, ভবিষ্যতে আদর্শগতভাবে মিল থাকলে নতুন কোনো দল যুক্ত হলে সেটি আগেই প্রকাশ্যে জানানো হবে।

অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী বাছাই পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, তারা আগের মতোই একই মানুষদের মনোনয়ন দিচ্ছে। এনসিপি নতুন, সৎ, দক্ষ এবং যোগ্য নেতৃত্বকে সামনে আনতেই কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৬৮ বার পড়া হয়েছে