ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ

নেইমারের সান্তোসে যাওয়ার কারণ জানালেন রবিন মিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নেইমারের সান্তোসে যাওয়ার কারণ জানালেন রবিন মিয়া।

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতেই শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার জুনিয়র। পরিবারকে সময় দেয়ার পাশাপাশি ফুটবলে বাড়তি মনোযোগ দিতে চান এই মেগাস্টার। সময় সংবাদে এমনটা জানান নেইমারের পারিবারিক বন্ধু রবিন মিয়া। বাফুফের একজন কর্মকর্তার সঙ্গে দেখা করতে ফেডারেশনে আসেন তিনি। আপাতত ফুটবল নিয়ে বাফুফের সঙ্গে কোনো পরিকল্পনা নেই বলেও জানান রবিন মিয়া।

সৌদি অধ্যায় শেষ করে আবারো শৈশবের ক্লাবে ফিরেছেন নেইমার। ভিলা বেলমিরোয় নিজেদের কিংবদন্তিকে ঘটা করেই বরণ করে নিয়েছে সান্তোস। গেল বছর ব্রাজিলিয়ান লিগ সিরি আ থেকে ‘বি’ তে অবনমন হয় ক্লাবটির। ১১ বছর পর রাজপুত্রের ফেরায় আবারো প্রাণস্পন্দন ফিরে পেল ক্লাবটির সমর্থকরা।

প্র্যাকটিস গ্রাউন্ড থেকে টিম বাস যেখানেই নেইমার সেখানেই জড়ো হচ্ছেন তার সমর্থকরা। আর ব্রাজিলের ফেরার পর সময়টা বেশ উপভোগ করছেন এই ফুটবলার। তবে এই সময়টাতে নেইমারের পাশে না থেকে বাংলাদেশে অবস্থান করছেন তার পারিবারিক বন্ধু রবিন মিয়া। আসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনেও। তাহলে কি নেইমারকে নিয়ে কোনো পরিকল্পনা আছে বাফুফের?
 
রবিন অবশ্য বলেছেন আপাতত নেইমারের সঙ্গে বাফুফের কোনো পরিকল্পনা নেই। তবে পরিকল্পনা আছে নেইমারের। যেটা বাস্তবায়ন করতে নিজ দেশ ব্রাজিলে ফিরে গেছেন তিনি।
 
মূলত ২০২৬ বিশ্বকাপকে টার্গেট করেই ব্রাজিলে ফিরেছেন নেইমার। কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া সেই বিশ্বকাপে সেলেসাও স্কোয়াডে নেইমার জায়গা করে নিতে চান বলে জানান রবিন।
 
সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে রবিন বলেন, ‘২০২৬ বিশ্বকাপকে ঘিরে শতভাগ নজর। অন্য কোনো লক্ষ্য নেই। যার কারণে সে (নেইমার) ব্রাজিল ব্যাক করেছে। সেখানে পরিবারের সঙ্গে থাকবে, ছোট বেলা থেকে যে ক্লাবে ছিল সেখানে থাকবে। ওই ক্লাবের প্রতি তার অন্য রকম ভালোবাসা, আবেগের জায়গা। আশা করি আপনারা এখন বুঝতে পারছেন, কেন সে ব্রাজিলের ব্যাক করেছে। সেও চাচ্ছে একটু রিল্যাক্স সময় পার করতে, বাচ্চাদের সময় দিতে এবং পুরোপুরি ফুটবলে মনোযোগ দিতে।’
 
সান্তোসের বয়স ভিত্তিক দলেই বেড়ে উঠেছেন নেইমার। ২০০৯ থেকে ১৩ পর্যন্ত খেলেছেন মূল দলে। এরপর পাড়ি জমিয়েছেন স্পেনের বার্সেলোয়।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৫:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে