ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস শুরু থেকেই সৌম্য সরকারকে অধিনায়ক হিসেবে ভাবছে। তবে একটি অনিশ্চয়তা তাদের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। পারিবারিক কারণে টুর্নামেন্টের শুরুতে সিলেট পর্বে সৌম্য সরকারের অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় বিকল্প অধিনায়কের কথা বিবেচনা করছে ফ্রাঞ্চাইজিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী এক্সপ্রেসের চেয়ারম্যান তৌহিদুল হক।

শেষ মুহূর্তে দল গঠন করলেও অল্প সময়ের প্রস্তুতিতে বেশ কয়েকজন পরিচিত দেশি ক্রিকেটারকে দলে টেনেছে নোয়াখালী এক্সপ্রেস। স্থানীয় ক্রিকেটারদের তালিকায় আছেন সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহেদুল অঙ্কন, জাকের আলী, হাবিবুর রহমান সোহান, শাহাদাত দিপ ও মুশফিক হাসান।

বিদেশি খেলোয়াড়দের মধ্যেও রয়েছে একাধিক বড় নাম। অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি ছাড়াও জনসন চার্লস, কুশাল মেন্ডিস, হায়দার আলী ও ইহসানউল্লাকে দলে নিয়েছে ফ্রাঞ্চাইজিটি। এখানেই থেমে থাকতে চায় না নোয়াখালী এক্সপ্রেস; আরও কিছু প্রতিষ্ঠিত ও পরীক্ষিত ক্রিকেটারকে দলে ভেড়ানোর চেষ্টা চলছে।

এদিকে অধিনায়ক কে হচ্ছেন—এই প্রশ্নটাই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে হাসান মাহমুদ, জাকের আলী ও মাহিদুল অঙ্কনের পাশাপাশি সৌম্য সরকারও রয়েছেন সম্ভাব্য তালিকায়। এমনকি বিদেশি কাউকে নেতৃত্ব দেওয়ার ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সৌম্য সরকারই, এবং তিনি নাকি দায়িত্ব নিতে আগ্রহী। তবু সিলেট পর্বে তার অনুপস্থিতির সম্ভাবনা থাকায় বিকল্প পরিকল্পনা করতে হচ্ছে দলকে।

নোয়াখালীর সমর্থকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হতে শিগগিরই জার্সি উন্মোচনের আয়োজন করছে ফ্রাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে শহরের শহীদ ভুলু স্টেডিয়ামেই হবে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
১০৮ বার পড়া হয়েছে