ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদামতো টাকা কবে তুলতে পারবেন, জানালেন চেয়ারম্যান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা চাহিদামতো টাকা কবে তুলতে পারবেন, জানালেন চেয়ারম্যান।

ঋণের নামে টাকা লুটপাটকারী কেউ পার পাবে না বলে কঠোর বার্তা দিয়েছে ন্যাশনাল ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ। তবে চাহিদামতো টাকা তুলতে আমানতকারীকে অপেক্ষা করতে হবে আরও অন্তত তিন মাস।

শিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর ঋণভারে ডুবে যাওয়া ন্যাশনাল ব্যাংকে রাখা টাকা তুলতে এসে অনেক গ্রাহকই ফিরছেন খালি হাতে, ভুগছেন আস্থাহীনতায়। এমন বাস্তবতা স্বীকার করেন ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে ন্যাশনাল ব্যাংকের বর্তমান অবস্থা ও কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বল্প মেয়াদি আমানতের বিপরীতে দীর্ঘ মেয়াদি ঋণ ব্যবস্থাপনা ব্যাংক খাতের বড় সমস্যা। এই সমস্যাকে আরও উসকে দিয়েছে দেশের দুর্বল পুঁজিবাজার।
 
তবে গ্রাহকের আস্থা বাড়াতে ন্যাশনাল ব্যাংক আর কোনো অনিয়মে জড়াবে না জানিয়ে তিনি বলেন, চাহিদামতো আমানতকারীর টাকা ফেরত দিতে সময় লাগবে আরও অন্তত তিন মাস।
 
এসময় ব্যাংকটির ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ঋণ খেলাপিদের ধরার পাশাপাশি বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৯০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করেছে ন্যাশনাল ব্যাংক। প্রক্রিয়াধীন রয়েছে আরও ৪০০ কোটি টাকা।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে