ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পতাকা ঢাকা গাড়িতে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার থেকে গুলশানে পৌঁছাল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার কিছু আগে লাল-সবুজ জাতীয় পতাকায় আচ্ছাদিত গাড়িটি এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করে।

প্রাথমিকভাবে মরদেহটি তার দীর্ঘদিনের বাসস্থান ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে গাড়িটি তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসায় নেওয়া হয়। সেখানে দলীয় নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন।

দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা পরিচালনা করবেন জাতীয় মসজিদের খতিব। পরে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে সমাহিত করা হবে।

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশ সীমিত থাকবে। নিরাপত্তাজনিত কারণে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী না আনতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে