ঢাকা ০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা

পরিকল্পিত রাজনীতির কথা বললেন ডা. জুবাইদা রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বিএনপির রাজনীতি সুশৃঙ্খল ও সুপরিকল্পনার ওপর ভিত্তি করেই পরিচালিত—এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে পেশাজীবীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, দেশে নানা ধরনের সমস্যা রয়েছে, তবে সঠিক পরিকল্পনা থাকলে সেগুলোর সমাধান সম্ভব। তিনি আরও বলেন, এটি আমাদের জন্য গর্বের নতুন এক সূচনার সময়।
নিজেদের রাজনৈতিক দর্শন তুলে ধরে তিনি বলেন, ‘আমি’র আগে ‘আমরা’, ‘আমাদের’ আগে দেশ, ক্ষমতার আগে জনগণ এবং সর্বাগ্রে বাংলাদেশ—এই নীতিতেই বিএনপি রাজনীতি করে।
সমতার গুরুত্ব তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, বিভাজনের বদলে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। শ্রমের মর্যাদা দেওয়া, মেধার যথাযথ মূল্যায়ন এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থার ওপর তিনি জোর দেন। একই সঙ্গে তিনি বলেন, শোষণের পরিবর্তে মানুষের অধিকার নিশ্চিত করাই লক্ষ্য।
তিনি জানান, বিএনপি এমন একটি সমাজ ও দেশ গড়ে তুলতে চায়, যেখানে নেতৃত্বের আগে জনগণের গুরুত্ব থাকবে। সে লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:২১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
৪৭ বার পড়া হয়েছে