ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পাকিস্তানের গ্রুপে থেকেও এশিয়া কাপ ছাড়েনি ভারত, জানাল কারণ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত–পাকিস্তান সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে। মে মাসের শুরুর দিকে দুই দেশ পরস্পরের ওপর পাল্টাপাল্টি আঘাত হানে। তখনই ভারতে পাকিস্তানের বিপক্ষে সব ধরনের ম্যাচ বয়কটের দাবি জোর পায়। এমনকি কিছু ব্যক্তিমালিকানাধীন প্রতিযোগিতায় ভারত কয়েকটি ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্তও নেয়।

গত জুলাই–আগস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) ভারত ও পাকিস্তান একই গ্রুপে ছিল। তবে ম্যাচের দিন পহেলগাম ঘটনার প্রসঙ্গ তুলে ভারত খেলেনি। শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল এরপর সেমিফাইনালেও মাঠে নামেনি। ফলে পাকিস্তান সরাসরি ফাইনালে পৌঁছালেও শিরোপা হারায় দক্ষিণ আফ্রিকার সাবেকদের কাছে।

চলতি এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। প্রথমে ধারণা করা হয়েছিল, সূর্যকুমার যাদবরা হয়তো এবারের আসরেই অংশ নেবেন না। বিষয়টি ঘিরে ভারতে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত দল বয়কট না করে খেলতে নামার সিদ্ধান্ত নেয়। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরুর পর আজ দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষেও মাঠে নামছে তারা।

এশিয়া কাপ বয়কট না করার ব্যাখ্যা দিয়েছেন বিসিসিআইয়ের সচিব দেবাজিৎ সাইকিয়া। হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন, “এটি একটি বহুজাতিক টুর্নামেন্ট, ঠিক যেমন অলিম্পিক, ফিফা বিশ্বকাপ, এএফসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক অ্যাথলেটিকসের আসর। বয়কট করলে ভবিষ্যতে আয়োজক হওয়ার সময় আমাদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে।”

তিনি আরও জানান, ২০১৩ সালের পর থেকে ভারত ও পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না এবং সে অবস্থান বদলানোর ইঙ্গিতও নেই। সাইকিয়ার ভাষায়, “যদি এটি দ্বিপাক্ষিক সিরিজ হতো, তবে আমরা শত্রুভাবাপন্ন দেশের সঙ্গে খেলতাম না। পাকিস্তানের সঙ্গে ২০১২-১৩ সাল থেকে কোনো সিরিজ হয়নি।”

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
১০৪ বার পড়া হয়েছে