ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

পাকিস্তানের পাল্টা জবাবে জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পাকিস্তানের পাল্টা জবাবে ভারতের জম্মু ও কাশ্মিরে ৩ জন নিহত হয়েছে। পহেলগাম হামলার প্রতিক্রিয়ায় ভারতের প্রতিশোধমূলক পদক্ষেপ ‘অপারেশন সিন্দুর’ কয়েক ঘণ্টা পরেই ঘটনাটি ঘটে। বুধবার (৭ মে) সকালে সংবাদ সংস্থা এএনআই এ তথ্য নিশ্চিত করে।

প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, পাকিস্তান সেনাবাহিনীর নির্বিচার গুলিবর্ষণে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় বলেও উল্লেখ করা হয় এতে।

ভারতীয় সেনাবাহিনী জানায়, পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্তে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। এতে তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

বিভিন্ন সূত্রমতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর এখনও ভারী কামান হামলা চলছে। অপরদিকে, জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

এর আগে, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। এদের মধ্যে দু’জন শিশুও আছে। সেই সাথে আহত হয়েছেন ৩৫ জন। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন এ তথ্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
১৭২ বার পড়া হয়েছে