ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

পাকিস্তানের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে পাকিস্তানের একাধিক অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং এটি স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে সংঘটিত হয়। কম্পনের উৎসস্থল ছিল তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত এলাকা, ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে।

অন্যদিকে ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। তাদের হিসাবে উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তানে, যার গভীরতা ছিল প্রায় ১৪০ কিলোমিটার।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্পের প্রভাব পাকিস্তানের পাশাপাশি তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভূতাত্ত্বিকভাবে পাকিস্তান আরবীয়, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করছে। এ কারণে দেশটিতে একাধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে এবং বিভিন্ন ফল্ট লাইনের উপস্থিতির ফলে মাঝেমধ্যেই ভূ-কম্পনের ঘটনা ঘটে।

এর আগেও পাকিস্তানে একাধিকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত বছরের অক্টোবরে করাচিতে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। তার এক মাস আগে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৭:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
১৩৫ বার পড়া হয়েছে