ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সন্ত্রাস এবং খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত ভারতের— এমনটাই মনে করেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। খবর, বার্তা সংস্থা এএনআই’র।

শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ বলেন, ‘ হ্যা, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয় যে বছর বছর এরকম ঘটনা ঘটেই চলবে।

দু’দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে রাখা হয় ভারত-পাকিস্তানকে। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম। যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন সৌরভ। বলেন, বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।

উল্লেখ্য, সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এরপর থেকে শুধু বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৪৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
৫১৭ বার পড়া হয়েছে