ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পাচার হওয়া অর্থ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছে সরকার: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সরকার অতীতে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারে কাজ করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান।

আজ রোববার সকালে (১৪ সেপ্টেম্বর) মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত ‘ন্যাশনাল ল ফেস্ট ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত সময়ের লুটেরারা প্রতি বছর প্রায় ১৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, যা দেশের তিনটি বাজেটের সমান।”

এ সময় বার কাউন্সিল পরীক্ষার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, “এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।”

বিইউপির ‘ন্যাশনাল ল ফেস্ট’-এর আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার বাইরেও বাস্তব আইনচর্চা, নীতিনির্ধারণ প্রক্রিয়া, পাবলিক স্পিকিং ও আন্তঃবিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়তা করা।

উৎসবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং ৫০ জন বিচারক অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে