ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পিকে হালদারের রেড নোটিশ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি দেবে দুদক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) বিরুদ্ধে জারি করা রেড নোটিশের মেয়াদ আরও পাঁচ বছর বাড়াতে ইন্টারপোলকে চিঠি পাঠাতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা গেছে, ইন্টারপোলের জারি করা বর্তমান রেড নোটিশের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। তাই মেয়াদ বৃদ্ধির আনুষ্ঠানিক উদ্যোগ নিচ্ছে সংস্থাটি।

এর আগে, গত ৫ জুলাই ইন্টারপোল পুলিশ সদর দপ্তরের মাধ্যমে দুদককে একটি চিঠি পাঠায়। সেখানে জানানো হয়, রেড নোটিশের মেয়াদ শিগগিরই শেষ হচ্ছে। সে অনুযায়ী নোটিশ বাতিল কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের অবস্থান জানাতে বলা হয়। এই পরিপ্রেক্ষিতেই দুদক মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠাতে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতে গ্রেপ্তার ও কারাবন্দি থাকা পিকে হালদারকে একটি মামলায় বাংলাদেশে ২২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুদকে আরও অর্ধশতাধিক মামলার তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:২৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
২৪৬ বার পড়া হয়েছে