ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

পেরুতে মেসিকে দেখতে ভক্তদের ভিড়, মাঠে নামবেন কবে?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

পেরুতে মেসিকে দেখতে ভক্তদের ভিড়, মাঠে নামবেন কবে?

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পেরুর রাজধানী লিমায় পৌঁছেছে ইন্টার মায়ামি। যেখানে টিম হোটেলের বাইরে লিওনেল মেসিকে এক নজর দেখতে হাজির হন হাজারো ভক্ত। তবে কড়া নিরাপত্তার কারণে হতাশ হতে হয় তাদের। তবে মেসির সমর্থকদের জন্য সুখবরও আছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো যে মেসি মাঠে নামছেন।

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইন্টার মায়ামি। বৃহষ্পতিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ৭টায় আন্তর্জাতিক প্রীতিম্যাচে পেরুর লিগ চ্যাম্পিয়ন ইউনিভারসিতারিও’র মুখোমুখি হবে মায়ামি।

মাঠের খেলায় পেরুভিয়ানরা মেসির দলের প্রতিপক্ষ হলেও এস্তাদিও মনুমেন্তাল ‘ইউ’য়ে দর্শকরা যে মেসির নাম ধরে গলা ফাটাবে তা বলাই যায়। এখানেই তো অন্য সবার থেকে আলাদা মেসি। ম্যাচ খেলতে তিনি যখন শত্রু ডেরাতে যান তখনও তাকে স্বাগত জানাতে অপেক্ষায় থাকে প্রতিপক্ষের ভক্তকুল। ফুটবলের মহানায়ক কাদের বিপক্ষে খেলছেন সেটা বড় করে না দেখে সবাই মন্ত্রমুগ্ধ হতে চায় তার পায়ের জাদুতে।

লিওনেল মেসি মানেই বাড়তি উন্মাদনা, ভক্তদের জন্য উদযাপনের নানা উপলক্ষ। ২০২৩ এর জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর দলবলসহ তিনি যেখানেই গিয়েছেন, তাকে এক নজর দেখতে পাগলের মতো জড়ো হয়েছেন ভক্তরা। বিশেষ করে বললে কাতার বিশ্বকাপ জয়ের পর সর্বকালের সেরা খ্যাত ফুটবলারকে নিয়ে এই উন্মাদনা বেড়ে গেছে কয়েক গুণ।

লম্বা ছুটি কাটিয়ে ইন্টার মায়াইর প্রাক মৌসুম প্রস্তুতিতে যোগ দিয়েছেন কিছুদিন আগে। প্রস্তুতি শুরুর ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচে লাস ভেগাস মাতিয়ে এসেছেন তিনি। এবার এসেছেন পেরু। ফাইভ ম্যাচ সার্কেলের দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে লিমায়। পেরুভিয়ান চ্যাম্পিয়ন ইউনিভার্সিতারিও দো দেপোর্তেসের মুখোমুখি হবেন মেসি-সুয়ারেজরা।

লিও আসার খবরে সন্ধ্যা থেকেই টিম হোটেলের বাইরে জড়ো হতে থাকেন ভক্তরা। কড়া নিরাপত্তার কারণে তাদের ভিড়তে দেয়া হয়নি কাছে। তবে বাসে বসে থাকা লিওনেল মেসিকে কাছ থেকে এক পলক দেখার জন্য চেষ্টার সর্বোচ্চটাই করেছেন ভক্তরা। এক ভক্ত এভাবেই অনুভূতি প্রকাশ করেন, ‘লিওকে এক নজর দেখাটা বিশাল সৌভাগ্যের। এ জন্য কতদিন অপেক্ষা করে আছি। খুব শখ করে এসেছি টি শার্টে ওর অটোগ্রাফ নেবো। তবে সেটা সম্ভব হবে না মনে হচ্ছে।’
 
লিমায় এসে প্রথম দিনটা বিশ্রামে কাটিয়েছে হাভিয়ের মাশ্চেরানোর দল। ম্যাচ ভেন্যুতে একটি অনুশীলন সেশন করার কথা ছিল ইন্টার মায়ামির।

পেরু মিশন শেষ করে পনামায় যাবে মায়ামি। যেখানে তাদের প্রতিপক্ষ স্পোর্টিং সান মিগুয়েলিতো। পরের ম্যাচ ৯ ফেব্রুয়ারি হুন্ডুরাসের অলিম্পিয়ার বিপক্ষে। এরপর ১৫ ফেব্রুয়ারি অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রাক মৌসুম শেষ করবেন লিওনেল মেসিরা।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৩৪ বার পড়া হয়েছে