ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে দক্ষিণ আফ্রিকার দরকার ‘১৫৯’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

প্রথম বিশ্বকাপের স্বাদ পেতে দক্ষিণ আফ্রিকার দরকার ‘১৫৯’।

স্বপ্ন দেখিয়ে অনেকবারই হতাশ করেছে দক্ষিণ আফ্রিকার পুরুষ দল। এবার সুযোগ এসেছে নারী দলের সামনে প্রথমবার দেশকে শিরোপা জেতানোর। আর সেটা করতে লরা উলভার্টদের দরকার ১৫৯ রান।

রোববার (২০ অক্টোবর) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ১৫৮ রান করেছে নিউজিল্যান্ড নারী দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে জর্জিয়া প্লিম্মারের উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে রানের গতি ঠিক রেখেছেন সুজি বেইটস এবং অ্যামেলিয়া কর। পাওয়ারপ্লে থেকে ৪৩ রান আসে নিউজিল্যান্ডের।  
 
৩১ বলে ৩২ রান করে সুজি বেইটস হন প্রোটিয়াদের দ্বিতীয় শিকার। সোফি ডিভাইনের ওপর নিউজিল্যান্ড নারী দল অনেকটা নির্ভরশীল হলেও ফাইনালে নিজেকে মেলে ধরতে পারেননি এই তারকা। ১০ বলে ৬ রান করে নাদাইন ডি ক্লার্কের বলে এলবিডব্লিউ হন তিনি।
 
৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেছেন হালিডে এবং অ্যামেলিয়া। ৪২ বলে ৫৭ রানের দারুণ জুটি গড়ে  বড় সংগ্রহের ভিত গড়ে দেন তারা।
 
৩ চারের ইনিংসে ২৯ বলে ৩৮ রান করেছেন হালিডে। অ্যামেলিয়া কর ফিফটি থেকে ৭ রান দূরে থাকতে ফেরেন দলীয় ১৪১ রানে। শেষদিকে ৬ বলে ১২ রান করেন ম্যাডি গ্রিণ। ১৫৮ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
 
দক্ষিণ আফ্রিকার হয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছেন ম্লাবা। একটি করে উইকেট নিয়েছেন খাকা, ক্লোয়ে ট্রায়ন এবং ডি ক্লার্ক। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪
১৬৯ বার পড়া হয়েছে