ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

প্রধান উপদেষ্টার উদ্যোগ: তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তরুণদের কৃষিভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করতে ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ইতালির রোমে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের একটি সাইড ইভেন্টে এই প্রস্তাব দেন তিনি।

এই বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি বিবৃতি প্রকাশ করে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিতে রোমে পৌঁছান ড. ইউনূস। সফরের অংশ হিসেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)-এর প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে এক বৈঠকে মিলিত হন তিনি। সেখানেই তিনি ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের প্রস্তাব রাখেন, যা কৃষি, স্বাস্থ্য এবং উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে আরও আলোচনা হয় গভীর সমুদ্র থেকে মৎস্য আহরণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি, আম ও কাঁঠালের রফতানি সম্ভাবনা এবং দুগ্ধ শিল্পে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে।

আইএফএড প্রেসিডেন্ট বাংলাদেশে সামাজিক ব্যবসার উদ্যোগে অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার রোম সফর চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। রোমে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে