ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপসহ নানা বিষয়ে কথা বলতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেছে বিএনপির প্রতিনিধি দল।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে যমুনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির ৭ সদস্যের প্রতিনিধি যমুনায় প্রবেশ করেন।

মির্জা ফখরুল ছাড়া দলটির প্রতিনিধি দলে রয়েছেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়ে গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে বিএনপির স্থায়ী কমিটির সভা হয়। সেখানে বৈঠকের আলোচ্যসূচি এবং নির্বাচনের সুনির্দিষ্ট সময়ের বিষয়ে স্পষ্ট ঘোষণার দাবি নিয়ে আলোচনা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকটিতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন।

দলটির স্থায়ী কমিটির সদস্যদের এই বৈঠকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে বিএনপি নেতারা মনে করেন, শেখ হাসিনার পতনের পর খুলে গেছে সংস্কারের পথ। কিন্তু এই সংস্কারের কথা বলে ড. ইউনূসকে ভুলপথে নেয়ার চেষ্টা করছে কোনো কোনো দল। যাদের জনসমর্থন দুর্বল। খোলাখুলি কথা বলেই নিজেদের দলীয় কৌশলে যেতে চায় বিএনপি।

উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন পর্যন্ত নির্বাচন নিয়ে এমন কথাই বলে আসছেন প্রধান উপদেষ্টা ও তার দফতর। তবে এ রকম সময়সীমায় পুরোপুরি আশ্বস্ত নয় বিএনপি। তাই সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে মূলত বিএনপির এই বৈঠক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে