ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দায়িত্বে অনুপস্থিতি: রাঙ্গামাটির এক সহকারী প্রিসাইডিং অফিসার সাময়িক বরখাস্ত Logo নিরাপদ বাংলাদেশ গড়তে নারীর অগ্রযাত্রা জরুরি: জুবাইদা রহমান Logo আন্তর্জাতিক নারী দিবস আজ: অধিকার, ন্যায়বিচার ও উদ্যোগের বার্তা Logo পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, তাপমাত্রায় সামান্য পরিবর্তনের ইঙ্গিত Logo জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, নানা অনিয়মের চিত্র Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক

ফিফা র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় নেশন্স কাপের ফাইনালিস্ট দুই দল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আফ্রিকা কাপ অব নেশন্সে চমকপ্রদ পারফরম্যান্সের সুফল পেয়েছে মরক্কো। শিরোপা হাতছাড়া হলেও ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় সাফল্য এসেছে তাদের ঝুলিতে। নেশন্স কাপের রানার্সআপ মরক্কো উঠে এসেছে অষ্টম স্থানে, যা তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থান। ফাইনালে সেনেগালের বিপক্ষে ১-০ গোলে হারলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স র‍্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে।

১৯৯৮ সালে প্রথমবার সেরা দশে প্রবেশ করেছিল মরক্কো, তখন তারা ছিল দশম। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পর এবার সেই অর্জনকেও ছাড়িয়ে গেছে দলটি। অন্যদিকে, ফাইনালে মরক্কোকে হারিয়ে শিরোপা জেতা সেনেগাল র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে উঠে এসেছে ১২ নম্বরে, যা তাদের সর্বোচ্চ অবস্থান। এর আগে ২০২৪ সালে তাদের সেরা র‍্যাঙ্ক ছিল ১৭।

নেশন্স কাপে তৃতীয় হওয়া নাইজেরিয়া ৭৯.০৯ পয়েন্ট অর্জন করে ১২ ধাপ এগিয়ে এখন ২৬ নম্বরে। ক্যামেরুনও সমান সংখ্যক ধাপ এগিয়ে রয়েছে ৪৫ নম্বরে। সেমিফাইনালে ওঠা মিশর চার ধাপ উন্নতি করে জায়গা করে নিয়েছে ৩১ নম্বরে, আর তাদের তিন ধাপ এগিয়ে আছে আলজেরিয়া। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া গ্যাবন বড় ধাক্কা খেয়েছে র‍্যাঙ্কিংয়ে; প্রায় ৪৫ পয়েন্ট হারিয়ে তারা নেমে গেছে ৮৬ নম্বরে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দলে কোনো পরিবর্তন হয়নি। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে, এরপর রয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস। বাংলাদেশ বর্তমানে অবস্থান করছে ১৮০ নম্বরে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৫৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
৩৫ বার পড়া হয়েছে