ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্স্ক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ডিপি ওয়ার্ল্ড ও এপি মোলার-মেয়ার্স্ক।

বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মেয়ার্স্ক বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন খাতে বড় পরিসরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানগুলো বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণে সহায়তা করে বাংলাদেশকে একটি বৈশ্বিক রফতানি কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে সুইজারল্যান্ডের দাভোসে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইয়েম এবং এপি মোলার-মেয়ার্স্কের চেয়ার রবার্ট মেয়ার্স্ক উগলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এসব জানান।

তিনি জানান, বিশ্ব অর্থনৈতিক ফোরামে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে বিশ্বের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা যোগ দেন। এবং সম্মেলনের ফাঁকে ফাঁকে প্রচুর বৈঠক হয়। ছোট ছোট কক্ষে প্রাইভেট বৈঠকে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানরা তাদের সেবা নিয়ে অ্যাপ্রোচ করেন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা এমন অন্তত ১৩টি বৈঠক করেছেন। এমন বৈঠকে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইয়েম এবং এপি মোলার-মেয়ার্স্কের চেয়ার রবার্ট মেয়ার্স্ক উগলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চট্টগ্রামে বন্দর বিষয়ে আলোচনা করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডিপি ওয়ার্ল্ডের সিইও আহমেদ বিন সুলাইয়েম জানান, তারা চট্টগ্রাম বন্দরে জট কমানো এবং নির্গমন হ্রাস করে এর কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে নিউ মুরিং কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান।

তিনি বলেন, 
চট্টগ্রাম বন্দরের নিকটবর্তী এই টার্মিনালে বিনিয়োগ করলে বাংলাদেশ আরও বেশি বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ আকর্ষণ করতে পারবে এবং পরিবেশদূষণ হ্রাস পাবে।

ডিপি ওয়ার্ল্ডের সিইও জানান, ডিপি ওয়ার্ল্ড যেখানেই বিনিয়োগ করেছে, সেখানেই ইতিবাচক পরিবর্তন হয়েছে।

সুলতান আহমেদ বিন সুলাইয়েম আরও জানান, তারা ২০২২ সালেও বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিলেন, কিন্তু তৎকালীন সরকার তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ সময় তিনি চট্টগ্রাম বন্দরে একটি অনলাইন ডিজিটাল কাস্টমস পদ্ধতি প্রবর্তনের আগ্রহের কথাও জানান, যা উল্লেখযোগ্যভাবে দুর্নীতি কমাতে পারে। এছাড়া তারা বাংলাদেশে ইনলাইন কনটেইনার ডিপোতেও বিনিয়োগ করতে চান।
 
প্রধান উপদেষ্টা সুলতান আহমেদ বিন সুলাইয়েমকে জানান, বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়াতে চায় এবং বঙ্গোপসাগরের উপকূলে আরও নতুন পোর্ট নির্মাণের পরিকল্পনা করছে।

ড. ইউনূস বলেন, ‘আমাদের ভবিষ্যৎ চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। আমরা এটি অঞ্চলের বৃহত্তম বন্দর হিসেবে গড়ে তুলতে চাই।’

ড. ইউনূস আরও বলেন, 
চট্টগ্রাম বন্দরকে আরও দক্ষ করে গড়ে তোলা জরুরি। কারণ, এটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, নেপাল এবং ভুটানের কনটেইনার পরিচালনার জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হতে পারে। সময়ই এখানে ব্যয়ের প্রধান কারণ, তাই দ্রুত পদক্ষেপ নিতে হবে।’

ডেনিশ কোম্পানি এপি মোলার-মেয়ার্স্কের চেয়ার রবার্ট মায়ারস্ক উগলা জানান, তারা লালদিয়া কনটেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান এবং এটিকে তাদের প্রযুক্তিগত সহায়তায় একটি সবুজ (ইকো-ফ্রেন্ডলি) বন্দর হিসেবে রূপান্তর করতে চান।

তিনি বলেন, ‘মরক্কো ও ওমানেও একই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ওমানের সালালাহ বন্দর তাদের বিনিয়োগের ফলে বিশ্বের অন্যতম সেরা বন্দর হয়ে উঠেছে।’

প্রধান উপদেষ্টা ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মেয়ার্স্কের কর্মকর্তাদের বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকায় আসার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের পুরো সক্ষমতা কাজে লাগাতে বঙ্গোপসাগরের উপকূলে একাধিক বন্দর নির্মাণ করতে হবে। আমরা বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাই।’
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৭১ বার পড়া হয়েছে