ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বাংলাদেশ আর রোহিঙ্গা শরণার্থী গ্রহণ করবে না: এম সাখাওয়াত হোসেন

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে যে, দেশটি আর কোনো রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেবে না। বরং বর্তমানে আশ্রিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে পাঠানোর জন্যই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে সরকার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোহিঙ্গা সংকল্প নিয়ে এক আলোচনায় এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, সরকার আশা করছে যে, আগামী বছর থেকে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে। তবে আন্তর্জাতিক সহায়তা ছাড়া এ প্রত্যাবাসন কার্যকর হবে না। সে লক্ষ্যেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বাংলাদেশ।

আলোচনায় অংশ নিয়ে কবি ও চিন্তক ফরহাদ মজহার মন্তব্য করেন, রোহিঙ্গা সংকট কেবল একটি আন্তর্জাতিক ইস্যু নয়। এটি রাজনৈতিক, সামরিক এবং ভূরাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাই এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১০:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
১৯২ বার পড়া হয়েছে