ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের সিরিজ নেমে এলো তিনে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাঁচ নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে দুদেশের মধ্যে। সবগুলো ম্যাচেই হবে পাকিস্তানের লাহোরে।

পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আগামী বুধবার (২১ মে) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সিরিজ খেলার পর পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। পরিবর্তিত সূচি অনুযায়ী ২৭ মে শুরু হবার কথা ছিলো পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। কিন্তু ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে সিরিজে ম্যাচ সংখ্যা কমিয়ে আনার অনুরোধ করে বিসিবি। সেই সাথে ভেন্যু নিয়েও আপত্তি ছিলো সরকারের।

এমন অবস্থায় দুবাইয়ে অবস্থানরত বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সভাপতি ফারুক আহমেদ বৈঠকে বসেন। যেখানে উপস্থিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত আসে, তিন ম্যাচ সিরিজ আয়োজনের। সেই সাথে ফয়সালাবাদ থেকে সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্তও হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
৩৮৮ বার পড়া হয়েছে