ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

বাংলাদেশ–ভুটান বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হবে: ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাংলাদেশ ও ভুটানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে যে সরকারই গঠিত হোক না কেন, ভুটান তাদের সঙ্গে কাজ করে যাবে।

রোববার (২৩ নভেম্বর) রাতে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী ড্যাশো শেরিং তোবগে ও বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, দেশে নির্বাচন গণতান্ত্রিক পরিবেশেই অনুষ্ঠিত হবে এবং দুই দেশের মধ্যে বিদ্যমান উষ্ণ সম্পর্ক আরও এগিয়ে যাবে। দলীয় সূত্র জানায়, আলোচনায় দ্বিপাক্ষিক স্বার্থ, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করা হয়।
তিনি আরও জানান, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এ বৈঠককে গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
৮৫ বার পড়া হয়েছে