ঢাকা ১১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের Logo ২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় সমর্থকদের মামলা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৪ শিক্ষানবিশ এএসপি চাকরি থেকে অপসারণ Logo নবীন ফ্যাশন দোকান বন্ধের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ, ওসিকে তলব Logo ১৩৩ অধ্যাদেশের মধ্যে ১২০টির সিদ্ধান্ত চূড়ান্ত, বাকিগুলো নিয়ে আলোচনা ২৯ মার্চ Logo যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্র–ইসরাইলের কাছে ইরানের পাঁচ শর্ত Logo স্বাধীনতা দিবস সামনে, প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ এলাকা Logo ১৭ বছরের লড়াইয়ের পরও বহিষ্কার: রুমিন ফারহানার প্রতিক্রিয়া Logo দ্বিতীয়বার বিয়ের বন্ধনে র‍্যাপার বাদশা, কে তার সঙ্গী?

বাউফলে হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক গ্রেফতার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

পটুয়াখালীর বাউফল উপজেলায় মামুন গাজী হত্যা মামলার পলাতক আসামি সিফাত মল্লিক (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একজন নেতা ছিলেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) তাকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বাউফল থানা পুলিশ। সিফাত মল্লিক ছাত্রলীগের একটি ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন। প্রায় আট বছর আত্মগোপনে থাকার পর অবশেষে তিনি পুলিশের হাতে ধরা পড়েন। তিনি মল্লিক কারখানা গ্রামের বাসিন্দা এবং বশির উদ্দিন ওরফে সুজন মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানার ২০১৮ সালের জিআর ৩৫০/১৮ নম্বর হত্যা মামলার আসামি সিফাত। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে আদালত তাকে কয়েকবার আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ২০২৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালে দলীয় একটি কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে অভ্যন্তরীণ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে হত্যা করা হয় মামুন গাজীকে। এ ঘটনায় নিহতের পরিবার বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, গ্রেফতারের বিষয়টি সত্য এবং আটক সিফাত মল্লিককে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
৪৫ বার পড়া হয়েছে