ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী ও প্রবাসীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে দেশের জনগণ ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২৬ মার্চ জাতির জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল ও স্মরণীয় একটি দিন। এ উপলক্ষে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সেইসব বীর সন্তানদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।
তিনি একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী এবং স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শহীদদের আত্মার মাগফেরাত কামনাও করেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবস আমাদের মাঝে সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের চেতনাকে জাগ্রত করে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, দেশের অগ্রগতি ও উন্নয়নকে ত্বরান্বিত করতে জাতীয় ঐক্য, সহনশীলতা এবং দেশপ্রেমের মূল্যবোধ ধারণ করা জরুরি। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বার্তার শেষাংশে, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৩০:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৪২ বার পড়া হয়েছে