ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

২০২৬ বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় সমর্থকদের মামলা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিটের অতিরিক্ত মূল্য নির্ধারণের অভিযোগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে ইউরোপের সমর্থকদের সংগঠন ‘ফুটবল সাপোর্টার্স ইউরোপ’ (এফএসই)।
মঙ্গলবার (২৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দায়ের করা হয়। সংস্থাটির দাবি, কাতার বিশ্বকাপের তুলনায় এবারের ফাইনাল ম্যাচের টিকিটের দাম সাত গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ দর্শকদের নাগালের বাইরে চলে গেছে।
এফএসই আরও অভিযোগ করেছে, ফিফা তাদের একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করছে। বিশেষ করে রিসেল মার্কেটে একটি টিকিটের মূল্য প্রায় ১ কোটি ৫৮ লাখ টাকায় পৌঁছানোয় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। এমনকি সাধারণ গ্যালারির টিকিটও অনেকের নাগালের বাইরে বলে জানানো হয়েছে। সমর্থকদের ভাষ্য অনুযায়ী, পুরো প্রক্রিয়াটি অস্বচ্ছ ও অযৌক্তিক।
অন্যদিকে, ফিফা টিকিটের দাম বৃদ্ধির পেছনে ‘ডায়নামিক প্রাইসিং’ নীতির কথা বললেও সমর্থকদের অভিযোগ, এর মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের প্রবণতা বাড়ছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত ২০২৬ সালের বিশ্বকাপ আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে। এবারের আসরে প্রথমবারের মতো মূল পর্বে অংশ নেবে ৪৮টি দল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
৪২ বার পড়া হয়েছে