ঢাকা ১১:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo দীপিকা-ক্যাটরিনাকে পেছনে ফেলে পারিশ্রমিকে নতুন মাইলফলক গড়লেন আলিয়া ভাট Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ

বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকারের এক বছরের প্রচেষ্টা সফল: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দাবি, অন্তর্বর্তী সরকারের এক বছরের কঠোর পদক্ষেপের ফলে দেশের বাজার এখন অনেকটাই সিন্ডিকেটমুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে জড়িত সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর ফলেই বাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন, “জুলাই চেতনার বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনের আগেই দুর্নীতি হ্রাস ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আমরা কাজ করছি।”

শেখ বশিরউদ্দীন আরও আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় মধ্যম পর্যায়ের অগ্রগতি অর্জন সম্ভব হবে।

এ অনুষ্ঠানে উপস্থিত বাণিজ্য সচিবও কিছু সীমাবদ্ধতার কথা স্বীকার করে বলেন, এখনো দেশে দুর্নীতি ও বৈষম্য পুরোপুরি দূর হয়নি। তবে সরকারের নীতিগত ও কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে এসব সমস্যা কাটিয়ে ওঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৮:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
২৫৫ বার পড়া হয়েছে