ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

বাবা হওয়ার ইঙ্গিত দিলেন সালমান খান, অবাক কাজল!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ যখন মা হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই নিজের বাবা হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। বিষয়টি উঠে আসে কাজল ও টুইঙ্কেল খান্নার নতুন টকশো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এর প্রথম পর্বে। অনুষ্ঠানে সালমানের মন্তব্যে বিস্মিত হন সঞ্চালক কাজল ও টুইঙ্কেল।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রচারিত অনুষ্ঠানে সালমানের সঙ্গে উপস্থিত ছিলেন আমির খানও। দুই অভিনেতাকে ঘিরে প্রেম, বিয়ে থেকে শুরু করে ব্যক্তিগত নানা প্রসঙ্গ নিয়ে প্রাণবন্ত আলাপ হয়। তবে দর্শকের চোখে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সালমান খান।

আড্ডায় বিচ্ছেদের প্রসঙ্গ আসতেই সালমান জানান, সম্পর্কে ভাঙন আসে তখনই যখন একজন দ্রুত এগিয়ে যায় আর অন্যজন পিছিয়ে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দুজনেরই একসঙ্গে এগোনো জরুরি। তিনি আরও বলেন, কিছু প্রাক্তনকে পুরোপুরি এড়িয়ে চলেন যাতে অতীতের ছায়া বর্তমানকে না ছোঁয়। তবে সঙ্গীতা বিজলানির সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে, যা পরিবারের মতো ঘনিষ্ঠ।

সবশেষে ৫৯ বছর বয়সী সালমানের সবচেয়ে আলোচিত বক্তব্য ছিল সন্তান প্রসঙ্গে। তার ভাষায়, “আমি সবসময়ই বাবা হতে চাই বলে এসেছি। খুব শিগগিরই সন্তানের বাবা হবো—এখন অপেক্ষা করা যাক।”

এদিকে সালমান খানের নতুন ছবি ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ নির্মাণাধীন। ২০২০ সালে ভারত-চীন সীমান্তে গালওয়ান উপত্যকায় সংঘটিত ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমা দিয়েই নতুন করে বলিউড মাতানোর স্বপ্ন দেখছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে