ঢাকা ১১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

বিএনপি কর্মী পিটিয়ে আহত, পালাতে গিয়ে গুলি ছোড়ে হামলাকারীরা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সংগৃহিত

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামে দুই বিএনপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসী হামলাকারীদের ধাওয়া দিলে তারা গুলি চালিয়ে পালিয়ে যায়।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দাউদখালীর নিকিরি পাড়ার আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের পরিবারের কয়েকজন আগে থেকেই বিএনপির স্থানীয় নেতা কুদ্দুস আলী বিশ্বাসের ঘনিষ্ঠ ছিলেন। তবে সম্প্রতি দলের কিছু কর্মী অভিযোগ করেন, ওই পরিবার আওয়ামী আমলে তাদের নির্যাতন করেছিল। এরপর বিএনপি পক্ষ থেকে সিদ্ধান্ত হয়—এই পরিবারগুলো আর দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবে না।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কুদ্দুস আলী বিশ্বাসের অনুসারীরা দাউদখালী গ্রামে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। তারা স্থানীয় আলী হোসেন ও তার ভাই জাকির হোসেনকে মারধর করে গুরুতর আহত করে।

এ সময় গ্রামবাসী প্রতিরোধ করলে এক হামলাকারী পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে স্থানীয়রা দুইজনকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।

নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন বলেন, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪০:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
১৭১ বার পড়া হয়েছে