ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিএনপি ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন, জানালেন মির্জা ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

২০১৮ সালের ফেব্রুয়ারির শুরুতে রাজনীতির অঙ্গনে সর্বশেষ প্রকাশ্যে দেখা গিয়েছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এরপর অসুস্থতা ও আইনি জটিলতার কারণে তিনি দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র ও জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও আলোচনায় আসেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ঘোষিত অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—খালেদা জিয়া এবার ভোটে অংশ নেবেন কি না।

এ বিষয়ে সময় সংবাদকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তিনি নির্বাচনে অংশ নেবেন কি না, তা নির্ভর করবে তার স্বাস্থ্যের ওপর। যদি শারীরিকভাবে সক্ষম হন, নিশ্চয়ই অংশ নেবেন। আর না হলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

খালেদা জিয়ার অনুপস্থিতিতে ২০১৮ সাল থেকেই দলের নেতৃত্বে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যদি নির্বাচনে জয়ী হয়, তখন প্রধানমন্ত্রী কে হবেন—এমন প্রশ্নে মির্জা ফখরুলের উত্তর, “দেশনেত্রী খালেদা জিয়া যদি নির্বাচন করতে পারেন এবং নিজেকে উপযুক্ত মনে করেন, তাহলে তিনিই প্রধানমন্ত্রী হবেন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এ নিয়ে কোনো সংশয় নেই।”

এছাড়া আসন্ন নির্বাচনের ইশতেহার সম্পর্কেও কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, “আমরা ইতিমধ্যে ইশতেহার প্রণয়নের কাজ শুরু করেছি। এর মধ্যে ৩১ দফা মূল কাঠামো থাকবে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং দুর্বল অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনা—এ দুটোই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে বা পরে নয়, কিছু নির্দিষ্ট সমস্যা সমাধান হলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
২৫৪ বার পড়া হয়েছে