ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বিচ্ছেদের বিষয়টি সত্য বলে স্বীকার করলেন তাহসান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর প্রকাশ করেন। মাত্র চার মাসের পরিচয়ের পর শুরু হওয়া এই দাম্পত্য জীবন ঘিরে তখন ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা দেখা যায়। তবে সময় গড়াতেই সেই সম্পর্ক নিয়ে ভাঙনের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

জানা যায়, বিয়ের কয়েক মাস পর থেকেই তাহসান ও রোজা আহমেদের দাম্পত্য জীবনে টানাপড়েন শুরু হয়। গত জুলাই মাস থেকে তারা আলাদা থাকছেন এবং বর্তমানে বিচ্ছেদের সিদ্ধান্তের দিকেই এগোচ্ছেন।

এই বিষয়ে সময় সংবাদকে তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবরটি সত্য এবং তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে বসবাস করছেন না। তিনি আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি, তবে বিবাহবার্ষিকী ঘিরে কিছু ভুল তথ্য ছড়িয়ে পড়ায় বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন মনে করেছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেন, তাদের আলাদা হওয়ার সিদ্ধান্ত সত্য হলেও এ নিয়ে বিস্তারিত আলোচনা তিনি পরে করবেন। কবে ও কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি বড় এবং সবকিছু চূড়ান্ত হওয়ার পরই তিনি বিস্তারিত জানাবেন।

নিজের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, শারীরিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভালো নেই এবং মানসিকভাবেও কঠিন সময় পার করছেন, তবে এসবের কারণ এখনই প্রকাশ করতে চান না।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট এবং এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। প্রায় ১১ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৭ সালে সেই সংসারের ইতি ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
৮৮ বার পড়া হয়েছে