ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

বিজ্ঞাপন শুটে চোট পেয়ে হাসপাতালে জুনিয়র এনটিআর

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় চোট পান দক্ষিণ ভারতীয় অভিনেতা জুনিয়র এনটিআর। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আঘাত গুরুতর নয়, তবে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, অভিনেতার টিম এক বিবৃতিতে বলেছে—চিত্রায়নের সময় হালকা আঘাত পেয়েছেন জুনিয়র এনটিআর, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন। বিবৃতিতে আরও জানানো হয়েছে, তার আঘাত তেমন ভয়াবহ নয়, তাই ভক্ত ও সংবাদমাধ্যমের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এবং গুজব থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি একটি ছবিতে অভিনেতার ওজন অনেকটাই কম দেখা যাওয়ায় অনেকে তার স্বাস্থ্যের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন। পরে ফিটনেস প্রশিক্ষক কুমার মান্নব জানান, এনটিআর নিয়ম মেনে ওজন কমিয়েছেন, এতে স্বাস্থ্যঝুঁকি নেই।

উল্লেখ্য, জুনিয়র এনটিআর সর্বশেষ বলিউডের ‘ওয়ার ২’ সিনেমায় অভিনয় করেছেন, যেখানে হৃতিক রোশনের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
১৪৩ বার পড়া হয়েছে