ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

বিডিআর হত্যাকাণ্ড বিদ্রোহ নয়, ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ড বিদ্রোহ নয়, ছিল দেশকে দুর্বল করার ষড়যন্ত্র: তদন্ত কমিশন প্রধান।

বিডিআর হত‍্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ষড়যন্ত্র ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

সোমবা (৬ জানুয়ারি) সকালে রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফজলুর রহমান বলেন, তদন্তের বাইরে কোনো দল বা গোষ্ঠীকে রাখা হবে না। এমনকি শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। প্রয়োজনে হাই কমিশনের মাধ‍্যমে ভারত সরকারকে অনুরোধ করে তার ইন্টারভিউ নেয়া হবে। আগামী ২ মাসের মধ‍্যে দেশের কাজ শেষ করে বাইরের কাজগুলো শুরু করা হবে।

কমিশন সভাপতি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চান, যেন ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে। এর আগে, বিডিআর হত‍্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা।

এ সময় শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমান জানান, স্বাধীন তদন্ত কমিশনের সহায়তায় সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত শহীদ পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
১৬২ বার পড়া হয়েছে